পাহাড় ধসের ঝুঁকি

রাঙ্গামাটিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

আপডেট : ০৬ জুন ২০২১, ১১:৩৮ পিএম

পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় পাহাড় ধসের ঝুঁকি বাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষসহ জেলার সড়ক, পানি, শিক্ষা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সভায় জানানো হয়, টানা বর্ষণ শুরু হলে পাহাড়ে পাদদেশে বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে পৌর এলাকায় ২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সড়কে পাহাড় ধস হলে দ্রুত সময়ে তা সরানোর ব্যবস্থা গ্রহণে ও জানমালের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি সভায় অবহিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত