ফ্রেঞ্চ ওপেনের সেমিতে প্রথম স্লোভেনিয়ান

আপডেট : ০৯ জুন ২০২১, ০১:৩২ এএম

তামারা জাইদানসেক। ১৯৯১ সালে স্বাধীন সেøাভেনিয়ার প্রথম নারী যিনি কোনো গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন। গতকাল কোয়ার্টার ফাইনালে পলা বাদোসাকে ৭-৫,৪-৬,৮-৬ গেমে হারান তিনি। সেমিতে পাভলিউচেনকোভার সঙ্গে খেলবেন তামারা। গতকাল দ্বিতীয় কোয়ার্টারে এলিনা রিভাকিনাকে ৭-৬, ২-৬, ৯-৭ গেমে হারিয়েছেন পাভলিউচেনকোভা।

অধিকাংশ শীর্ষ বাছাইয়ের বিদায়ের পর নারী এককে টিকে থাকা সেরা বাছাই গতবারের চ্যাম্পিয়ন ইগা সোয়াতেক আজ গ্রিসের মারিয়া সাক্কারির সঙ্গে কোয়ার্টার খেলবেন। ৮ম বাছাই সোয়াতেক ৪র্থ রাউন্ডে সরাসরি সেটে হারিয়েছেন মাতা কস্তিয়োককে। আর সাক্কারি গতবারের রানার্স আপ সোফিয়া কেনিনকে ৬-১,৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টারে উঠেছেন। অন্য কোয়ার্টারটি হবে যুক্তরাষ্ট্রের সেনসেশন কোকো গফ ও চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেসিকোভার মধ্যে।

কোয়ার্টারে নাদাল : সময় যত গড়াচ্ছে ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছেন রাফায়েল নাদাল। ইতালির তরুণ জানিক সিনারকে সরাসরি সেটে (৭-৫,৬-৩, ৬-০) উড়িয়ে দিয়ে কোয়ার্টারে উঠেছেন তিনি। সময় লেগেছে ২ ঘণ্টা ১৭ মিনিট। আজ কোয়ার্টারে আর্জেন্টিনার ডিয়েগো শোয়ার্জম্যানের সঙ্গে খেলবেন নাদাল। গতবার সেমিফাইনালে শোয়ার্জম্যানকে হারিয়েছিলেন তিনি। আজ অন্য কোয়ার্টারে খেলবেন জকোভিচ ও বেরেত্তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত