ব্রাজিলকে হারানোর স্মৃতি ফেরাল জার্মানি

আপডেট : ০৯ জুন ২০২১, ০১:৩৩ এএম

৭-১। মনে পড়ছে স্কোরলাইনটা? ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে বেলো হরিজন্তেতে স্বাগতিক ব্রাজিলকে দুঃস্বপ্নে পরিণত করা সেই ম্যাচটি এত তাড়াতাড়ি ভোলা সম্ভব! সাত বছর পর প্রতিপক্ষের জালে সেই সাত গোল জড়িয়ে, একটা হজম করে জার্মানি ফেরাল সেই স্মৃতি। তাতে ইউরোর আগে দলটার আত্মবিশ্বাসটা ফেরাতে বাড়তি রসদ জোগান হলো। আত্মবিশ্বাসটা আরও বাড়িয়ে দিচ্ছে তিন বছর পর দলে ফিরেই জার্মানির অন্যতম সফল ফরোয়ার্ড টমাস মুলারের গোল।

১৫ জুন ফ্রান্সের বিপক্ষে ইউরোতে নিজেদের প্রথম ম্যাচ তিনবারের সাবেক চ্যাম্পিয়ন জার্মানির। তার আগে লাটভিয়ার বিপক্ষে ছিল তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। ডুসেলর্ফের প্রীতি ম্যাচটিতে মুলার ছাড়া টিমো ভারনার, ইলকাই গুনদোগান, রবিন গোজেন্স, সার্জ নাব্রি, লেরয় সানে, রবার্ট ওজোলস একটি করে গোল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত