সরকারের প্রয়োজনে করোনায় মৃত্যু-আক্রান্তের সংখ্যা বাড়ে-কমে: হাবিব উন নবী

আপডেট : ১০ জুন ২০২১, ০৭:০৯ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেছেন, আমাদের মনে হচ্ছে, এই করোনার সঙ্গে সম্ভবত সরকারের একটা আঁতাত রয়েছে। সরকার প্রচার করা মৃতের ও আক্রান্তের সংখ্যা দেখেন, যখনই তাদের প্রয়োজন পড়ে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়ে, আবার যখন প্রয়োজন পড়ে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমে যায়। 

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব বলেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সোহেল বলেন, এই সমস্ত ভন্ডামি করে আর কত দিন? ভেবেছেন অনেক তো পার পেয়েছি, এবার করোনার ওপর দিয়ে যদি কিছুদিন পার পাওয়া যায়। অবৈধ প্রধানমন্ত্রী পার পেয়েছেন ঠিক। যখন পার না পাওয়ার চক্করে পড়বেন কোনো আব্বাজান এসে আপনাকে বাঁচাতে পারবে না।

তিনি বলেন, ‘ঢাকা মহানগরের থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দকে বলব, সারাদেশের মানুষ ঢাকার দিকে তাকিয়ে আছে। প্রতিটি থানা ও ওয়ার্ডে সংগঠনের শক্তি বাড়ান। আগামীতে এই শক্তি নিয়ে আমাদের মাঠে নামতে হবে। আমরা দেখতে চাই, ওদের কত শক্তি আছে, আমাদের জনতার শক্তিকে মোকাবিলা করার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত