প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকার চেক হস্তান্তর

আপডেট : ১০ জুন ২০২১, ১১:৪২ পিএম

প্রধানমন্ত্রীর করোনা সহায়তা ও হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের এ চেক হস্তান্তর করেন শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন। অনুদানের ৩ কোটি টাকার চেকের মধ্যে করোনা সহায়তা তহবিলে ২ কোটি এবং ১ কোটি টাকা দেওয়া হয়েছে হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে।

এই তহবিল প্রদানের আগে গত বুধবার উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান জরুরি সিন্ডিকেট ও ফিন্যান্স কমিটির সভা আয়োজন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত