প্রথমবার হইচইয়ের ওয়েব সিরিজে মোশাররফ করিম

আপডেট : ১২ জুন ২০২১, ০৯:০৪ পিএম

পাশের দেশ ভারতেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে অভিনেতা মোশাররফ করিমের। সেই জনপ্রিয়তার জেরে ইতিমধ্যে অভিনয় করেছেন সেখানকার চলচ্চিত্রেও। ‘ডিকশনারি’ নামের সিনেমাটিতে এপার বাংলার এই অভিনেতার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন ওপারের দর্শকেরা। সেই ধারাবাহিকতায় এবার ভারতীয় মালিকানাধীন ‘হইচই’ প্ল্যাটফর্মে প্রথমবার একটি ওয়েব সিরিজে কাজ করলেন তিনি; যার নাম ‘মহানগর’।

১১ জুন, শুক্রবার প্রকাশ পেয়েছে ওয়েব সিরিজটির টিজার। ধারণা করা হচ্ছে, এটি একটি ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ। এতে মোশাররফ করিম হাজির হবেন হারুন নামের একজন পুলিশের চরিত্রে। টিজারে জানিয়ে দেওয়া হয়, শিগগিরই এর ট্রেলার প্রকাশ পাবে।

তবে ‘মহানগর’ ওয়েব সিরিজটি কবে মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। যদিও ‘হইচই’ বাংলাদেশের প্রধান সাকিব আর খান জানিয়েছেন, ট্রেলার প্রকাশের দিন জানা যাবে ওয়েব সিরিজটির মুক্তির তারিখ।

আট পর্বের ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন আশফাক নিপুন। মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মম, খায়রুল বাশার, লুৎফর রহমান জর্জসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত