সপ্তম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ১৩ জুন ২০২১, ১২:১২ এএম

প্রথম অধ্যায় : প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনী

১. নিচের কোনটি দ্বারা ছবি তোলা আর ভিডিও করা যায়?

ক. জিএসএম       খ. মোবাইল ফোন

গ. ডেস্কটপ                     ঘ. জিপিএস

২. মানুষ ও কম্পিউটারের মধ্যে পার্থক্য কোথায়?

ক. গতি              খ. কাজের প্রকৃতি

গ. মেমোরি                      ঘ. চিন্তা ও বুদ্ধি

৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোনটি এখন তরুণদের মধ্যে বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে?

ক. রেডিও                       খ. টেলিভিশন

গ. কম্পিউটার      ঘ. মোবাইল ফোন

৪. তোমার মতে ধীরে ধীরে বুদ্ধিমান যন্ত্র হয়ে দাঁড়াচ্ছে কোনটি?

ক. রেডিও                       খ. টেলিভিশন

গ. মোবাইল ফোন ঘ. গাড়ি

৫. জিপিএস কাজ করে কীভাবে?

ক. অপটিক্যাল ফাইবারের মাধ্যমে

খ. কেব্্ল নেটওয়ার্কের মাধ্যমে

গ. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে

ঘ. ব্লুটুথের মাধ্যমে

৬. কী ব্যবহার করে সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব?

ক. বই               

খ. টেলিভিশন

গ. ব্যাংক অ্যাকাউন্ট         

ঘ. ইন্টারনেট

৭. ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে কোন প্রযুক্তির ব্যবহার সবচেয়ে বেশি?

ক. পরিবহন প্রযুক্তি

খ. কম্পিউটার প্রযুক্তি

গ. তথ্যপ্রযুক্তি

ঘ. টেলিফোন প্রযুক্তি

৮. ই-বুক হলো

ক. ইলেকট্রনিকস বুক

খ. ইলেকট্রনিক ফাইল

গ. ইলেকশন বুক

ঘ. ইলেক্ট্রন বুক

৯. ঘরে বসেই আমরা পুরো পৃথিবীর খবরাখবর নিতে পারি কোন প্রযুক্তি ব্যবহার করে?

ক. ইন্টারনেট       খ. ইন্ট্রানেট

গ. মোবাইল                    ঘ. মাইক্রোওয়েভ

১০. বঙ্গোপসাগরে কীসের ফলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দেয়?

ক. উচ্চচাপ                     খ. মধ্যচাপ

গ. নিম্নচাপ                      ঘ. নিম্ন ও মধ্যচাপ

১১. নিউট্রিনো সম্পর্কে চমৎকার লেখা কোথায় পাওয়া যায়?

ক. উইকিপিডিয়াতে

খ. ট্রাইকোপিডিয়াতে

গ. নিউকিপিডিয়াতে

ঘ. ই-পিডিয়াতে

১২. ই-চিকিৎসা কেন্দ্র সম্পর্কে নিচের কোনটির মাধ্যমে জানা যায় বলে মনে করো?

ক. টেলিভিশন      খ. মোবাইল

গ. ইন্টারনেট       ঘ. ল্যান্ডফোন

১৩. ই-মেইল পড়া যায়

ক. প্রিন্টারে                     খ. স্ক্যানারে

গ. সাউন্ডকার্ডে    ঘ. ল্যাপটপে

১৪. উইকিপিডিয়া কী?

ক. তথ্য জানা যায়

খ. খাবারের অর্ডার দেওয়া যায়

গ. গিফট পাঠানো যায়

ঘ. চিকিৎসাসেবা পাওয়া যায়

১৫. ঘরে বসে প্রিয় খাবার অর্ডার দেওয়া যায় কীসের মাধ্যমে?

ক. ইন্টারনেট       খ. মোবাইল

গ. ফ্যাক্স            ঘ. রেডিও

১৬. কোন পদ্ধতিতে সহজে দূরের কোনো বস্তুর কাছে মুহূর্তের মধ্যে তথ্য পাঠানো সম্ভব?

ক. টেলিফোন করে           

খ. প্রিন্টিংয়ের সাহায্যে

গ. ই-মেইলের মাধ্যমে       

ঘ. স্ক্যানিং করে

১৭. ঘরে বসে কীসের সাহায্যে ট্রেনের টিকিট বুক করা যায়?

ক. মোবাইল ফোন            খ. কম্পিউটার

গ. ল্যাপটপ                     ঘ. ই-বুক রিডার

১৮. ই-বুক রিডারে

ক. গান শোনা যায়

খ. খাবার অর্ডার দেওয়া যায়

গ. ছবি দেখা যায়

ঘ. বই পড়া যায়

১৯. ই-চিকিৎসা কেন্দ্রে কীসের খোঁজ নেওয়া হয়?

ক. শিক্ষকের        খ. ডাক্তারের

গ. চাকরির                      ঘ. বইয়ের

২০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে

ক. বই পড়া যায়

খ. গেম খেলা যায়

গ. ছবি সংগ্রহ করা যায়

ঘ. সবগুলো করা যায়

উত্তর

১. খ, ২. ঘ, ৩. ঘ, ৪. গ, ৫. গ, ৬. ঘ, ৭. গ, ৮. ক, ৯. ক, ১০. গ, ১১. ক, ১২. গ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ক, ১৬. গ, ১৭. ক, ১৮. ঘ, ১৯. খ, ২০. ঘ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত