গৃহবধূ ধর্ষণের শিকার, দেবর ভাশুর গ্রেপ্তার

আপডেট : ১৩ জুন ২০২১, ১১:০০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের মামলায় তার ভাশুর ও দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গৃহবধূ গত শনিবার মামলা করেন। গ্রেপ্তার দুজন হলো রাকিবুল ইসলাম (২৬) ও মো. মামুন মিয়া (৩২)।

মামলার এজাহার থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। গত বছর ২১ জুন গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তার ভাশুর মামুন। পরে ঘটনাটি পারিবারিকভাবে ধামাচাপা দেওয়া হয়। গত ১০ মে রাতে ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণ করে তার দেবর রাকিবুল। এরপর ৭ জুন রাতে রাকিবুল তাকে ধর্ষণের চেষ্টা করে। তখন বাধা দেওয়ায় রাকিবুল গৃহবধূকে মারধর করে। পরদিন তিনি স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়ি চলে যান। গত শনিবার রাতে ওই গৃহববধূ বাদী হয়ে মামলা করেন।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, ওই গৃহবধূর মামলায় অভিযুক্ত তার দেবর রাকিবুল ইসলাম ও ভাসুর মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত