রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৩ মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২১, ১১:১৪ এএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

আগের দিন মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৩ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় মারা যা্ওযাদের মধ্যে তিনজন রাজশাহীর, দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

উপসর্গ নিয়ে একই দিনে হাসপাতালে মারা গেছেন আরও আটজন। এদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জে দুজন এবং কুষ্টিয়ার একজন।

এই নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৮ জন।  করোনা ইউনিটে ৩০৫ বেডের বিপরীতে ৩৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত