কয়েক দিন আগে ভারতের উত্তরপ্রদেশের করোনা মাতার মন্দির ও পূজা দেশটিতে সংবাদ শিরোনাম হয়েছে। এখন শোনা যাচ্ছে, মন্দির তৈরির পেছনে রয়েছে জমি দখলের চেষ্টা।
ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানায়, উত্তরপ্রদেশের প্রতাপগড়ে জুহি শুকুলপুর গ্রামে তৈরি হয়েছিল করোনা মাতা মন্দির। উদ্দেশ্য করোনা মাতা দেবীর দয়ায় সংক্রমণ থেকে বাঁচা।
সেখানে বলা হয়, মন্দির তৈরি করেছিলেন লোকেশ কুমার শ্রীবাস্তব। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে মন্দির হয়। রাধেশ্যাম বর্মাকে পুরোহিত নিযুক্ত করে শুরু হয় দেবীর পূজা। মানুষ পূজাও দিতে শুরু করে।
কিন্তু পাঁচ দিন পর মন্দির ভেঙে ফেলা হয় মন্দির। পুলিশ জানিয়েছে, যে জমিতে মন্দির হয়েছিল, তা বিতর্কিত। জমির মালিক তিনজন। অভিযোগ উঠেছে, মন্দির করে জমিটা নিজের কবজায় আনতে চেয়েছিল এক মালিক। তাই অন্য এক মালিক মন্দির ভেঙে দেন। ফলে করোনা মাতা মন্দির স্থায়ী হলো মাত্র পাঁচ দিন।
এ দিকে আগের তুলনায় ভারতে সামান্য কমেছে ভারতের দাপট।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৫৪২ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ৭ হাজার ৬২৮।
এ নিয়ে ভারতে মোট শনাক্তের সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১০৫। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার ১০০ জন। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৫৭৩। সক্রিয় কেসের সংখ্যা ৮ লাখ ৬৫ হাজার ৪৩২।
