করোনা মহামারী মোকাবিলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) স্বাস্থ্যসেবীদের ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখতে ৬০০ পিপিই, ১ হাজার স্যানিটাইজার ও ৪ হাজার কেএন নাইনটিফাইভ মাস্ক উপহার দিয়েছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম উপহার সামগ্রী বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে হস্তান্তর করেন।
ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, এই সামগ্রীগুলো নিঃসন্দেহে চিকিৎসক ও নার্সদের সুরক্ষিত থাকতে সহায়তা করবে। নগদ ভবিষ্যতেও এ ধরনের কর্মকান্ড অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।
নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম আগামীতে বিএসএমএমইউকে যেকোনো সহযোগিতার অঙ্গীকার করেন। সেই সঙ্গে ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে নগদকে সম্পৃক্ত করার আহ্বান জানান। অনুষ্ঠানে নগদের হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মো. কাওসার সওকত আলী, হেড অব এলইএ কর্নেল রশীদ, জেনারেল ম্যানেজার এলইএ ডিআইজি মাহবুব ও ডেপুটি জেনারেল ম্যানেজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্কোয়াড্রন লিডার আসমা আলমগীর উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
