রাজধানীর পল্লবী থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গত বুধবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মো. দেলোয়ার হোসেন ওরফে পল্টু (৩৫), কাউসার হোসেন (১৮), নিয়াজ মাহমুদ জুবায়ের (১৮), আসিফ হোসেন (১৮), মো. আরিফ (১৮), মো. মেহেদী হাসান (১৮), সুজন শেখ (১৯) ও শাহরিয়ার সজীব (১৮)।
র্যাবের দাবি, তারা ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। তাদের কাছ থেকে ৭টি ছুরি, ১টি খুর উদ্ধার করা হয়েছে।
র্যাব ২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, এই কিশোর অপরাধীরা স্থানীয়ভাবে পরিচিত কিশোর গ্যাং ‘রোমান্টিক গ্রুপ’-এর সদস্য হিসেবে। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত।
