গোপালগঞ্জে প্রথম দিনের লকডাউন ঢিলেঢালাভাবে চলছে

আপডেট : ২২ জুন ২০২১, ০৩:৩১ পিএম

গোপালগঞ্জ জেলাজু‌ড়ে প্রথম দিনের বিশেষ লকডাউন মঙ্গলবার সকাল থেকে ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রয়োজনে-অপ্রয়োজনে ঘর থেকে বাইরে বের হচ্ছে এসব এলাকার মানুষ।

সরেজমিনে দেখা গেছে, সড়কে চলাচলকারী থ্রি-হুইলার ও অটোরিকশায় যাত্রী পরিবহনে বিধিনিষেধ আরোপ করলেও তাও মানা হচ্ছে না। ত‌বে, দূরপাল্লার প‌রিবহন ও শহ‌রের অধিকাংশ দোকান বন্ধ র‌য়ে‌ছে।

এদিকে মানুষদের সচেতন করতে ও অপ্রয়োজনে বাইরে না আসতে জেলা বা উপজেলা শহরের লঞ্চঘাট, কোট চত্বর এলাকা, পুলিশ লাইনস মোড়সহ শহরের প্রবেশ রাস্তায় পুলিশি টহল বসানো হয়েছে। মাস্কবিহীন মানুষকে মাস্ক পরতে উৎসাহিত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

গোপালগ‌ঞ্জের সি‌ভিল সার্জন সুজাত আহ‌মেদ জানান, গোপালগ‌ঞ্জে গত ২৪ ঘণ্টায় ক‌রোনা শনাক্ত হ‌য়ে‌ছেন ৪৯ জন। মৃত্যু হ‌য়ে‌ছে একজ‌নের। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৩৮৬ জন। জেলায় ক‌রোনায় মৃত্যু হয়েছে ৪৫ জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত