শিশু অপহরণ মামলা

৩২ বছর পর ধরা খেল ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি

আপডেট : ২৩ জুন ২০২১, ১২:৩৯ এএম

জয়পুরহাটের কালাইয়ে শিশু অপহরণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবদুল মতিনকে (৬০) ৩২ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। আবদুল মতিন কালাই উপজেলার ইটাইল গ্রামের বাসিন্দা ।

কালাই থানার ওসি সেলিম মালিক বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুল মতিনকে বগুড়া থেকে  গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।’

কালাই উপজেলায় ১৯৮৯ সালের ২৫ জুন সাত বছরের শিশু মঞ্জুরুল হককে অপহরণ করার অভিযোগে আবদুল মতিনকে ১ নম্বর আসামি করে দুজনের বিরুদ্ধে মামলা করেছিলেন শিশুটির বাবা ফজলুর হক। মামলায়  উভয়কে সাত বছর সাজা দেয় আদালত। অপর আসামি সাকামুদ্দিন সাত বছর সাজা খাটার পর তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত