আমদানিকৃত পেঁয়াজের মান কিছুটা ভালো হওয়ায় আবারও একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১ থেকে ২ টাকা করে। একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারিতে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হলেও তা বেড়ে ২৬ টাকা ও নাসিক জাতের পেঁয়াজ ২৮ টাকা থেকে বেড়ে ২৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, গত কয়েকদিন টানা বৃষ্টিপাত হওয়ার কারণে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজগুলো বন্দরে পৌঁছানো পর্যন্ত ট্রাকে ত্রিপলবন্দি অবস্থায় থাকছে। যার কারণে পেঁয়াজে পর্যাপ্ত বাতাস না পাওয়ার কারণে অতিরিক্ত গরমে পেঁয়াজের মান খারাপ হয়ে যাচ্ছিল, অনেক পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছিল। যার কারণে আমদানিকৃত পেঁয়াজের মান খারাপ হওয়ায় ও চাহিদা কম থাকার কারণে লোকসান করে খানিকটা কম দামে বিক্রি করতে হচ্ছিল।
