বার্ষিক উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২০-২০২১-এ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর বা সংস্থায় শ্রেষ্ঠ উদ্ভাবনী ধারণার জন্য নির্বাচিত হয়েছে জীবন বীমা করপোরেশন। ‘তথ্যপ্রযুক্তিনির্ভর কেন্দ্রীয় তহবিল ব্যবস্থাপনা’ কার্যক্রমের নিমিত্ত জীবন বীমা করপোরেশনকে বিজয়ী মনোনীত করা হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামের উপস্থিতিতে সম্প্রতি বিভাগের সভাকক্ষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। জীবন বীমা করপোরেশনের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট আবু আবেদ মুহাম্মদ শোয়াইব পুরস্কার গ্রহণ করেন। বিজ্ঞপ্তি
×
