পঞ্চগড় চিনিকল

চুক্তিভিত্তিক কর্মচারীদের ছাঁটাই বন্ধের দাবি

আপডেট : ২৪ জুন ২০২১, ১১:৪৫ পিএম

পঞ্চগড়সহ ছয়টি চিনিকল চালু, চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই বন্ধ ও মৌসুমি শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের বেতন মজুরি প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড় চিনিকলের চুক্তিভিত্তিক কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় চিনিকলের দক্ষিণ গেটে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শামসুল আলম ও কর্মচারী আবদুল লতিফ বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত