মেসিকে বিশেষ শুভেচ্ছা জানালেন স্ত্রী রোকুজ্জো

আপডেট : ২৫ জুন ২০২১, ০৩:৪৩ পিএম

৩৪ বছর বয়সে পা দিয়েছেন লিওনেল মেসি। ২৪ জুন ছিল বার্সেলোনা ফরোয়ার্ডের জন্মদিন।

ফুটবল কিংবদন্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার অসংখ্য ভক্ত-সমর্থক। তবে বিশেষ শুভেচ্ছাটা জানিয়েছেন তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো।

কোপা আমেরিকা খেলতে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বর্তমানে ব্রাজিলে আছেন মেসি। বয়সের সঙ্গে সঙ্গে ক্যারিয়ারের সায়াহ্নেও যেন পৌঁছে যাচ্ছেন এলএমটেন। হয়তো বুটজোড়া পায়ে তাকে আর মাত্র কয়েক বছর পাওয়া যাবে। মেসিও খুব করে চাইছেন কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার শিরোপা খরা ঘোচাতে।

ভক্ত-সমর্থকেরা চান মেসি শিরোপা জিতুক। তার জন্মদিনটাও আনন্দের উপলক্ষ এনে দিয়েছিল তার ভক্ত-সমর্থকদের। তবে দিনটি বিশেষ হয়ে উঠেছিল বার্সা অধিনায়কের খুব কাছের মানুষদের। বিশেষ করে তার স্ত্রী রোকুজ্জোর।

পরিবার থেকে দূরে থাকা মেসিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। টুইটার পেজে রোকুজ্জো লেখেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা, আমরা তোমাকে প্রতিদিন আরও ভালোবাসি। তুমিই আমাদের সবকিছু, আমরা তোমাকে খুব মিস করছি।’

এই বার্তার সঙ্গে তিনটি ছবিও পোস্ট করেছেন রোকুজ্জো। প্রথম ছবিতে একেবারে তরুণ মেসি-রোকুজ্জো। দ্বিতীয় ছবিতে পরিণত মেসি-রোকুজ্জো। আর তৃতীয় ছবিতে তিন সন্তানের সঙ্গে মেসি-রোকুজ্জো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত