যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

আপডেট : ২৫ জুন ২০২১, ১১:২৪ পিএম

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যৌতুকের টাকার জন্য তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ভোররাতে উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মর্জিনা আক্তার (২০) নতুনঘোনা এলাকার দিদারুল ইসলামের স্ত্রী। খবর পেয়ে গতকাল শুক্রবার ভোররাতে পেকুয়া থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে বেলা ১১টার দিকে স্বামী দিদারুল ইসলামকে আটক করা হয়।

নিহতের বাবা আশরাফ আলী বলেন, বৃহস্পতিবার বিকেলে স্বামীকে নিয়ে শ^শুরবাড়িতে যায় মর্জিনা। রাত ১২টার দিকে দিদার মোবাইলে কল করে জানায় মর্জিনা হঠাৎ অচেতন হয়ে পড়েছে। উজানটিয়ায় গিয়ে দেখি আমার মেয়ের নিথর দেহ। গলায় আঘাতে চিহ্ন রয়েছে। নাক দিয়ে ফেনা বের হচ্ছে। বিষয়টি আমরা থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। যৌতুকের টাকার জন্য তার মেয়েকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত