রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২১, ০৯:২৭ এএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরো ১৪ জনের মৃত হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর‌্য্ত তাদের মৃত্যু হয়।

এর আগের ২৪ ঘণ্টায় এখানে ১০ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ১৪ জনের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। মৃতদের মধ্যে ৩ জন নারী এবং ১১ জন পুরুষ।

এ নিয়ে চলতি মাসের ২৮ দিনে (১ জুন থেকে ২৬ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩১৮ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৫৪ জন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।

রামেক হাসপাতাল পরিচালক জানান, মৃতদের মধ্যে ৭ জনের বাড়ি রাজশাহীতে, ৫ জনের চাঁপাইনবাবগঞ্জ, একজনের বাড়ি নাটোর এবং আরেকজনের বাড়ি নওগাঁয়।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃত ১৪ জনের মধ্যে ৬ জনের বয়স ষাটোর্ধ্ব । পঞ্চাশোর্ধ রয়েছেন ৫ জন। ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে রয়েছেন ৩ জন।

হাসপাতালের প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় এখানে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৮ জন। আগের দিনে এই সংখ্যা ছিল ৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৭ জন। আজ করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৪৪২ জন।

হাসপাতালের করোনা ইউনিটে বেড রয়েছে ৪০৫টি।

এদিকে, রবিবার রাজশাহী মেডিকেল কলেজ ও রামেক হাসপাতাল ল্যাবে ৫৬২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১৪৯ জনের। 

রাজশাহীর ৪৮৫ নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত