ফড়িয়াদের কাছ থেকে ধান কেনা হবে না : খাদ্যমন্ত্রী

আপডেট : ২৯ জুন ২০২১, ০২:৫০ এএম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য মন্ত্রণালয়ের যুগোপযোগী সিদ্ধান্তের ফলে ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন প্রান্তিক কৃষক। অনেক ফড়িয়া ধানের মজুদ করছেন। তাদের কাছ থেকে ধান কেনা হবে না।

গতকাল সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির সফল বাস্তবায়ন দেখতে চাই। এটাকে শুধু চুক্তি মনে করলে হবে না। দেশের সার্বিক উন্নয়নে এপিএ চুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। এ সময় তিনি ভোক্তা ও কৃষকের স্বার্থ রক্ষার্থে খাদ্য কর্মকর্তাদের প্রতি মনিটরিং জোরদারের আহ্বান জানান। অনুষ্ঠানে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খাতুনের সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর ও সংস্থার প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত