সীতাকুন্ডে সেই স্ত্রীর মৃত্যুর পর মারা গেলেন স্বামীও

আপডেট : ২৯ জুন ২০২১, ১০:৫৮ পিএম

সীতাকুন্ডে তালাকের নোটিস পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী পেয়ারু বেগম (৩৫) মারা যাওয়ার এক দিন পর মারা গেলেন স্বামী উমর শরীফ (৪৫)। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত রবিবার উপজেলার মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়ায় দুই শিশু সন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান স্বামী উমর শরীফ। পরে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।  এদিকে একইদিন রাতে বিষপান করে ও পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী উমর। মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করার পর গতকাল তারও মৃত্যু হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত