মানব পাচার মামলা

নৃত্যশিল্পী সোহাগের প্রতিবেদন দাখিল ১৫ জুলাই

আপডেট : ৩০ জুন ২০২১, ০২:১২ এএম

মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৫ জুলাই দিন ধার্য করেছে আদালত।

গতকাল মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করেন।

২০২০ সালের ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে ইভানকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর গত ২১ সেপ্টেম্বর সোহাগকে আদালত থেকে সাত দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত