ইতিহাসের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার অভিমন্যু

আপডেট : ০২ জুলাই ২০২১, ০১:২০ এএম

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অভিমন্যু মিশ্র এখন বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার। গত বুধবার হাঙ্গেরির বুদাপেস্টে তৃতীয় নর্ম অর্জনের মধ্য দিয়ে সের্গেই কারাকিনের ১৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে সে। ২০০২ সালে কারাকিন গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন ১২ বছর ৭ মাস বয়সে। অভিমন্যু জিএম হয় ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে। বুধবারের আগেই ২৫০০ রেটিং পার করেছিল অভিমন্যু। কালো ঘুঁটি নিয়ে হারিয়ে দেয় ভারতের ১৫ বছর বয়সের গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে। নিউ জার্সিতে বসবাসরত অভিমন্যু ২০১৯ সালের নভেম্বরে মাত্র ১০ বছর ৯ মাস ২০ দিনের মাথায় আইএম শিরোপা জিতেছিল। বিশ্ব দাবায় এটিও একটি রেকর্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত