আশুলিয়ায় শিশু ধর্ষণের শিকার

আপডেট : ০২ জুলাই ২০২১, ০২:১১ এএম

সাভারের আশুলিয়ায় দশ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত বুধবার সন্ধ্যায় আশুলিয়া থানায় মামলা করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার চারাবাগ এলাকার ভাড়া বাসায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে রুবেল হোসেন (৪০) নামে এক প্রতিবেশী পলাতক রয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ শিকদার বলেন, ৯৯৯-এ কল পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত