রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০২১, ১০:৪৩ এএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৭ জনের মৃত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল নাগাদ করোনা ও করোনার উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়।

এর আগের ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়। হাসপাতালটির করোনা ইউনিটে এ নিয়ে দু’দিনে ৩৯ জনের মৃত্যু হলো।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৭ জনের মধ্যে ১২ জনের করোনা পজিটিভ ছিল। পাঁচজন ভর্তি ছিলেন করোনা উপসর্গ নিয়ে।

মৃতদের মধ্যে ৭ জন নারী ও ১০ জন পুরুষ। তাদের মধ্যে রাজশাহীর ১০ জন, ৩ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ২ জন, নওগাঁর ১ জন ও পাবনার ১ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৭৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৪৬৮ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত ইউনিটে শয্যা সংখ্যা ৪০৫টি।

জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ৩৫৫ জন। এর মধ্যে করোনা শনাক্ত হওয়ার পর মারা যান ১৬৮ জন। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত