ব্যবসা প্রতিষ্ঠানের ১৪ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও!

আপডেট : ০৩ জুলাই ২০২১, ০২:৪০ এএম

গাজীপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক কর্মচারী ১৪ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার সজীব সরকার বাদী হয়ে গত বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকায় ব্রাদার্স স্টিল টেডার্স নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে সেলস অফিসার হিসেবে চাকরি করত ঢাকার কাফরুল এলাকার ইয়াসিন রানা (২০)। সে গাছা থানার খাইলকুর এলাকার মর্জিনা সুলতানার বাড়িতে ভাড়া থাকত। গত ২৯ জুন ব্রাদার্স স্টিল টেডার্স থেকে মার্কেটে বিতরণের জন্য ইয়াসিন রানা ১৪ লাখ টাকা নিয়ে বের হয়ে যায়। এরপর থেকে সে অফিসের কারও সঙ্গে যোগাযোগ করছে না। তার ভাড়া বাসায় গিয়ে জানা যায়, বুধবার ইয়াসিন তার পরিবার-পরিজন নিয়ে বাসা ছেড়ে অন্যত্র চলে গেছে। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত