গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড (স্ট্যানচার্ট) ব্যাংক সম্প্রতি চুক্তি করেছে। এর আওতায় এখন থেকে স্ট্যানচার্টের গ্রাহকরা গার্ডিয়ান লাইফের বীমা সুবিধা সহজে বেছে নিতে পারবেন।
ঢাকায় গুলশানে গার্ডিয়ান লাইফের হেড অফিসে আহমেদ ইশতিয়াক মাহমুদ, ইভিপি, হেড অব ব্যাংকাস্যুরেন্স, গার্ডিয়ান লাইফ এবং মিয়া মোহম্মদ রবিউল হাসান, হেড অব ওয়েলথ ম্যানেজমেন্ট অ্যান্ড সিএমপিএস বাংলাদেশ, স্ট্যানচার্ট চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন শেখ রাকিবুল করিম, এফসিএ, সিইও, গার্ডিয়ান লাইফ, লুতফুল হাবিব, এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন, স্ট্যানচার্টসহ অন্যরা। বিজ্ঞপ্তি
