৯৯৯ কল পেয়ে গৃহবধূকে (২৮) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে নেত্রকোনার মদন থানার পুলিশ। পরে ওই গৃহবধূর করা মামলায় স্বামী ইউপি সদস্য আফর উদ্দিনকে (৪৪) গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার দুপুরে তাকে নেত্রকোনার মদন উপজেলার পৌরশহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আফর উদ্দিন উপজেলার ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামের আছাব আলীর ছেলে এবং একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।
মদন থানার ওসি ফেরদৌস আলম আফর উদ্দিনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রীর করা নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করে বিকেলেই জেলা আদালতে পাঠানো হয়েছে।
