ময়মনসিংহে খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১২:৩৯ এএম

ময়মনসিংহে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ও করোনা সংক্রমণের সময় ভোক্তাদের কম দামে পণ্য সরবরাহের জন্য ট্রাকে করে পণ্য বিক্রির কার্যক্রম চালু করেছে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবি)। গতকাল সোমবার নগরীর ৮টি স্থানে  খোলা ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়।

প্রতিটি ট্রাকে প্রতি লিটার ১০০ টাকার মূূল্যের ১ হাজার লিটার তেল, প্রতি কেজি ৫৫ টাকা মূল্যের ৭০০ কেজি চিনি এবং প্রতি কেজি ৫৫ টাকা মূল্যের ৩০০ কেজি মসুরের ডাল বরাদ্দ দেওয়া হয়।

ময়মনসিংহ টিসিবির আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান বজলুর রশীদ জানান, স্বাস্থ্যবিধি মেনে বিভাগীয় নগরীর ৮টি স্থানে এবং প্রত্যেক উপজেলায় ২টি স্থানে খোলা ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে, যা ঈদের কয়েকদিন ছুটি বাদে আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত