সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৭৬ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন।
এদিকে, সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে সাতক্ষীরা থানা পুলিশের উদ্যোগে মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। একইসাথে পুলিশ সচেতনতা ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭৪টি মামলায় ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
