রংপুর বিভাগে করোনাভাইরাসে একদিনে আর্ও ৬ জনের মৃত্যু হয়েছে। এই বিভাগে ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৪৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
দিনাজপুরে ২ জন, লালমনিরহাট ৩ জন এবং নীলফামারী জলায় ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ৪৮০ জন।
এ নিয়ে বিভাগ ১ লাখ ৬৯ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষা করে মোট ৩০ হাজার ৮৫৭ জন আক্রান্ত। এ ছাড়া ৬১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২২ হাজার ২২৪ জন সুস্থ হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল ২৪ ঘণ্টায় এই বিভাগের দিনাজপুর ২২৬, ঠাকুরগাঁয় ১৪৮, রংপুরে ১১৬, নীলফামারীতে ৮৯, পঞ্চগড় ৫৪, গাইবান্ধায় ৪৭, কুড়িগ্রামে ৪২ এবং লালমনিরহাট জেলায় ২২ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুর জেলায় ৯ হাজার ৮৭৪ জন আক্রান্ত ও ২১৪ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৬ হাজার ৮৩২ আক্রান্ত ও ১২৩ জনের মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁও জেলায় ৪ হাজার ২৩৫ জন আক্রান্ত ও ১০৯ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ২ হাজার ৪৬৩ জন আক্রান্ত, ২৯ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ২ হাজার ২১৮ জন আক্রান্ত ও ৪২ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ২ হাজার ১৩০ জন আক্রান্ত ও ৩০ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৭৪১ জন আক্রান্ত, ৩৭ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ১ হাজার ৩৭৮ জন আক্রান্ত এবং ২৮ জনের মৃত্যু হয়েছে।
