বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন

আপডেট : ১০ জুলাই ২০২১, ০১:১৮ এএম

বিশ্বের সব থেকে ছোট ফোরজি স্মার্টফোন মনি মিস্ট। বিগত কয়েক বছরে বিশ্বব্যাপী ছোট স্মার্টফোনের দেখা পাওয়া যায় না বললেই চলে। যদিও কোম্পানির দাবি, ছোট স্মার্টফোনের চাহিদা এখনো শেষ হয়ে যায়নি।

হাতের মুঠোয় এঁটে যাওয়া মনি মিস্ট স্মার্টফোনটিতে আছে ফোরজি সুবিধা। থাকছে অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম। এখনো বিক্রি শুরু না হলেও, ক্রাউডফান্ডিং ওয়েবসাইটের মাধ্যমে ৯৯ মার্কিন ডলারে এই ফোন কেনা যাবে। পরবর্তী সময়ে বিক্রির জন্য বাজারে ছাড়া হলে, রিটেইল শপে ফোনটির দাম পড়বে ১৫০ মার্কিন ডলার।

শুধু কালো রঙেই পাওয়া যাবে মনি মিস্ট। এটি দেখতে অনেকটা আইফোন-ফোরের মতো। জিএসএমএরিনা ওয়েবসাইটের একটি রিপোর্টে জানানো হয়েছে, স্টিভ জবসের ডিজাইন থেকে অনুপ্রাণিত এই স্মার্টফোনের ডিজাইন করা হয়েছে। খুবই ছোট হওয়ার কারণে সহজেই এই ফোন যে কোনো জায়গায় নিয়ে ঘোরা যাবে।

যদিও ধারণা করা হচ্ছে, ছোট ডিসপ্লের কারণে নেভিগেশনে কিছুটা সমস্যা হতে পারে। ফোনের লেখা পড়তেও সমস্যায় পড়তে হতে পারে ব্যবহারকারীদের। ব্যস্ততার সময় মনি মিস্ট ফোন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বাটনে ক্লিক করা প্রায় অসম্ভব। মনি মিস্ট-এ রয়েছে ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেতে ৪৮০ী৮৫৪ পিক্সেলস রেজোলিউশন ও ১৬:৯ অ্যাসপেক্ট রেশিও থাকছে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে রয়েছে একটি মিডিয়াটেক এমটি৬৭৩৫ চিপসেট। রয়েছে ৩জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ। এই ফোনে কোনো মাইক্রোএসডি কার্ড সøট থাকছে না। মনি মিস্ট-এ চলবে অ্যানড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম।

মনি মিস্ট ফোনে রয়েছে একটি ১৩এমপি ক্যামেরা। সঙ্গে সেলফি তোলার জন্য একটি ভিজিএ ক্যামেরা ব্যবহৃত হয়েছে। অত্যন্ত শক্তিশালী ১২৫০ এমএএইচ ব্যাটারি থাকছে এই ফোনে। ডুয়াল মাইক্রো সিম সাপোর্ট করা এই স্মার্টফোনে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত