ফটিকছড়ি পৌর যুবলীগ নেতার ঘর থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

আপডেট : ১১ জুলাই ২০২১, ১১:৫৯ পিএম

ফটিকছড়ি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজম খানের (৩৫) ঘর থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানার এসআই আজমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল তার ঘর থেকে এসব উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আজম খান।

পুলিশ জানায়, আজম খানের ঘর তল্লাশী করে একটি এলজি, ২০ পিস ইয়াবা, শিশা-কার্তুজ ১৫টি, গুলির রাখার প্রসেস ৩টি, ১টি লোহা কাটার রেত, ১টি চাকু, ১টি সিগন্যাল লাইট, ১টি লোহার শাবল, মোবাইল ৩টি, ইয়াবা বিক্রির নগদ ৬৩০৮ টাকা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, আজম খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত