রূপগঞ্জে বাম জোট নেতারা

কারখানার গেটে তালা দিয়ে শ্রমিক হত্যা করা হয়েছে

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০২:২৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ তথা সেজান জুস কারখানার গেটে তালা দিয়ে শ্রমিকদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। নেতারা বলেন, সেজান জুসের অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয়, এটি মালিক, সরকার, প্রশাসনের অবহেলা, গাফিলতিজনিত ও কাঠামোগত হত্যাকাণ্ড। গতকাল সোমবার বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের একটি প্রতিনিধিদল সরেজমিন পরিদর্শন শেষে এ অভিযোগ করে।

ঘটনাস্থল পরিদর্শন করেন বাম জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদের (মার্কসবাদী) মানস নন্দী, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভুঁইয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত