জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রমোশনপ্রাপ্তদের অঙ্গীকারনামা জমার সময় বৃদ্ধি

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০২:২৫ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষের পরীক্ষার্থীদের সম্প্রতি শর্ত সাপেক্ষে দ্বিতীয় বর্ষে প্রমোশন দেওয়া হয়েছিল। এসব প্রমোশনপ্রাপ্ত শিক্ষার্থীর অঙ্গীকারনামা জমা নিয়ে কলেজ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নপত্র পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দেওয়ার সময়সীমা ২৭ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিস্তারিত জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ভিজিট করতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত