ফোন করলেই পৌঁছে যাবে বিনামূল্যের অক্সিজেন

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০২:৫২ এএম

পার্বত্য জেলা বান্দরবানের জনগণকে করোনার এই দুঃসময়ে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করছে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট। ১৬ জুলাই থেকে এ সেবা চালু হবে। বান্দরবান পৌরসভার নয়টি ওয়ার্ডে রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের স্বেচ্ছাসেবকরা ফোন পেলেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যাবেন বাড়ি বাড়ি।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের রাজার মাঠ এলাকায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং তার বাসভবনে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, সিভিল সার্জন অংসুই প্রু মার্মা, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. অংচালু, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ বলেন, ১৬ জুলাই থেকে বিনামূল্যের অক্সিজেন সেবা বান্দরবানে চালু করবে রেড ক্রিসেন্ট। পৌরসভার নয়টি ওয়ার্ডে এ সেবা দেওয়া হবে। এরই মধ্যে অক্সিজেনের প্রয়োজনে চালু করা হয়েছে হট নম্বর ০১৮৪৪৪৬৯৭৩৭। হট নম্বরে ফোন দিলে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেবেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত