মানিকগঞ্জে ৭ ড্রেজার জব্দ, দুজনের জেল-জরিমানা

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০২:৫৩ এএম

মানিকগঞ্জ সদর উপজেলার দেড়গ্রাম এলাকায় ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা এবং অন্য এক মালিকের শ্রমিককে এক মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া, সাতটি ড্রেজার জব্দ এবং ড্রেজারের চার হাজার মিটার পাইপ নষ্ট করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই দন্ডাদেশ দেন মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন।

তাছলিমা শিরিন বলেন, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি সরকারি অনুমতি ছাড়া দেড়গ্রাম এবং ধলেশ্বরী সেতুর কাছে জাগীর এলাকায় সাতটি ড্রেজার বসিয়ে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করছিলেন। সেখানে অভিযান চালিয়ে সাতটি ড্রেজার জব্দ এবং ড্রেজারের পাইপ নষ্ট করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত