ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এক আম বিক্রেতাকে জরিমানার পরিবর্তে তার দোকানের সব আম কিনে দরিদ্রদের উপহার দিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার ইউএনও সোহাগ চন্দ্র সাহা।
ঘটনাটি ঘটেছে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর বাজারে। আমের দোকাদারের নাম আলাল উদ্দিন। তিনি উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী গ্রামের আজাহার আলীর ছেলে। আলাল পেশায় একজন ক্ষুদ্র মৌসুমি ফল ব্যবসায়ী। ফলের দোকান করে কোনোরকম সংসার চালান।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘মঙ্গলবার রাতে ওই আমের দোকানদারকে অন্ধকারে আম নিয়ে বসে থাকতে দেখি। পরে তার কথা শুনে জরিমানার পরিবর্তে আম কিনে নিয়ে দরিদ্রদের মাঝে বিতরণের ব্যবস্থা করি এবং তাকে সতর্ক করে খাদ্যসামগ্রী উপহার দিই।’
