পাবনায় ত্রাণ দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১২:১২ এএম

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পাবনা শাখা গতকাল পাঁচ শতাধিক কর্মহীন ও অসহায় পরিবাকে ত্রাণসামগ্রী বিতরণ করেছে। প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবণ এবং সাবান দেওয়া হয়েছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার খাইরুজ তাছনীন, তারানা আক্তার লাবণী, স্থানীয় সরকারের উপপরিচালক মো. মোখলেসুর রহমান, ব্যাংকের পাবনা শাখার ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত