ভার্চুয়াল সভায় রেজাউল

মাঠপর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন প্রয়োজন

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১১:৫৯ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মাঠপর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করা প্রয়োজন। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীকে একসঙ্গে কাজ করতে হবে। দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ তৃণমূলে কর্মীরাই সংগঠনের মূল চালিকাশক্তি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত