রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ এর গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী রোটারির পক্ষ থেকে এ বছর দেশব্যাপী ১০ লাখ চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেছেন।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের সালিমুদ্দীন চৌধুরী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শুক্রবার সকালে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন।
রোটারির তিন শতাধিক ক্লাবও শুক্রবার সারাদেশে একযোগে এ বৃক্ষরোপণ শুরু করেছে।
পাশাপাশি গভর্নর ফারুকী শীতলক্ষ্যায় মাছের পোনা অবমুক্তকরণ, কেপিএস জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এ সময় রোটারি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
