দিনাজপুরে নৌপ্রতিমন্ত্রী

সার্বভৌমত্ব রক্ষা করাই বিজিবি সদস্যদের কাজ

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১১:৪১ পিএম

দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা করাই বিজিবি সদস্যদের কাজ বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার ওপরেই নির্ভর করবে দায়িত্বের সফলতা ও বিজিবির সম্মান ও গৌরব।

গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে আয়োজিত ৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণকালে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চারটি মূলনীতি ‘মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতায়’ উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে তাদের ওপর অর্পিত যেকোনো দায়িত্ব সুন্দর ও সুচারুভাবে পালন করতে হবে সীমান্তে অতন্দ্র প্রহরী বিজিবি সদস্যদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত