ঈদ-পরবর্তী লকডাউন কার্যকর করতে কর্মহীন ও দরিদ্র মানুষকে খাদ্য, নগদ অর্থ সহায়তা, সদর হাসপাতালে আইসিইউ স্থাপনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা বাসদ।
গতকাল রবিবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু, জেলা বাসদের সংগঠক ভবতোষ বিশ্বাস জয় ও মোহাম্মদ সোহেল মুন্সী।
বক্তারা জানান, লকডাউন কার্যকর করতে করোনায় কর্মহীন ও দরিদ্র মানুষকে খাদ্য, নগদ অর্থ সহায়তা প্রদান করতে হবে। এছাড়া সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের পাশাপাশি উপজেলা পর্যায়ে করোনা চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা।
