সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে বিদেশি রিভলবারের ছবি পোস্ট করে জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে মনির খান সবুর (২৫) নামে এক যুবককে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ। গত শনিবার সন্ধ্যায় তাকে উপজেলার বগডহর গ্রাম থেকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মনির খান সবুর প্রায়াই ফেইসবুকে বিভিন্ন ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ভীতি কাজ করত। গত শনিবার বিকেলে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ তাকে সন্ধ্যায় আটক করে থানায় নিয়ে যায়।
গতকাল রবিবার ৫৪ ধারায় মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
নবীনগর থানার ওসি আমিনুর রশীদ বলেন, ‘মনির খান সবুরকে জিজ্ঞাসাবাদে তিনি জানান গুগলে সার্চ করে ওই সব বিদেশি অস্ত্রের ছবি ফেইসবুকে দেন।’
