শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ইংলিশ প্রিমিয়ার লিগের এক ফুটবলারকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির।
অভিযুক্তের বয়স ৩১ বছর। তবে আইনি কারণে তার নাম প্রকাশ করা হয়নি। শুক্রবার তাকে আটক করে বৃহত্তর ম্যানচেস্টারের পুলিশ।
এক বিবৃতিতে অভিযুক্ত ফুটবলারের ক্লাব বিষয়টি নিশ্চিত করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানায়। কর্তৃপক্ষকে এই তদন্তে সহযোগিতা করারও আশ্বাস দেয় ক্লাবটি।
তদন্তের স্বার্থে ওই ফুটবলারের জামিন মুলতবি রাখা হয়েছে।
