দিনাজপুরে ৫টি উপজেলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

আপডেট : ২০ জুলাই ২০২১, ০৩:৫৮ পিএম

অন্যান্য বাবের মতো এবারেও সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর সদর উপজেলাসহ ৫টি উপজেলায় আজ বুধবার ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

সকল সাড়ে ৮টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পূর্ব সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম এলাকায়, দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে, বিরল উপজেলার কামদেবপুর গ্রামে, কাহারোল উপজেলা সদরের জয়নন্দ গ্রামে, ১৩ মাইল এলাকায় ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদে এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদে কয়েকশ’ পরিবারের মানুষ ঈদুল আজহা’র নামাজ আদায় করেছেন।

বুধবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আজহা’র নামাজ আদায় করেন দিনাজপুর শহর ও আশপাশের কয়েকটি এলাকার মানুষ।

এই জামাতে অন্যান্য বারের মতো এবারেও পুরুষ, নারী ও শিশুসহ ১৮০-২০০ জন মুসল্লি অংশগ্রহণ করেন।

এই জামাতে ইমামতি করেন জেলা শহরের সন্নিকটে বিরল উপজেলার কাঞ্চনঘাট এলাকার ফ্যামেলি কেয়ার ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

এছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রামে, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে, ১৩ মাইলে, বিরল উপজেলার কামদেবপুর গ্রামে ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদে এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদে প্রায় ২০/২২টি গ্রামের তিন শতাধিক মানুষ ঈদুল আজহা’র নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।

দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আযহা’র নামাজ শেষে বরাবরের মতো মুসল্লিদের উদ্দেশ্যে খুৎবায় ইমাম মাওলানা মো. আব্দুর রাজ্জাক একই দিন ঈদ ও কোরবানি করার যৌক্তিকতা তুলে ধরে সবাইকে একই দিনে ঈদ ও কোরবানি করার আহ্বান জানানো হয়।

এ সময় পবিত্র কুরআনের আয়াতের আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়। পাশাপাশি কোরবানির পশু জবাইয়ের পর গোশত তিনটি ভাগ করে একটি ভাগ গরিব-অসহায় মানুষকে, একটি ভাগ নিজের আত্মীয়-স্বজনকে ও একটি ভাগ নিজের জন্য রাখার আহ্বান জানান ইমাম সাহেব মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

এখানে নামাজ আদায়কারীদের মধ্যে মুসল্লি খোরশেদ আলম ও জাহাঙ্গীর জানান, দিনাজপুরে প্রথমে শুধু চিরিরবন্দর উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হতো। কিন্তু বর্তমানে দিনাজপুর সদর উপজেলাসহ আরো কয়েকটি উপজেলার বিভিন্ন গ্রামে আগাম ঈদের নামাজ আদায় করা হয়।

তারা জানান, এবারে চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম এলাকায়, বিরল উপজেলার কামদেবপুর গ্রামে, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে এবং ১৩ মাইলে আগাম ঈদুল আজহা’র নামাজ আদায় করা হয়েছে।

উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে মুসলমানদের একটি অংশ। প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলেও বর্তমানে ২০২১ সালে এসে তা বেড়ে ১৮০-২০০ জনে পৌঁছেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত