ঈদের দিন জখম নিয়ে হাসপাতালে অর্ধশতাধিক ব্যক্তি

আপডেট : ২১ জুলাই ২০২১, ০৩:৫১ পিএম

ঈদুল আজহার দিন জখম নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান অর্ধশতাধিক ব্যক্তি।

মূলত পশু জবাই ও চামড়া ছাড়াতে গিয়ে অসাবধানতায় তারা ছুরিতে আঘাত পেয়েছেন।

জখম নিয়ে আসা ব্যক্তিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন চিকিৎসক। কাউকে হাসপাতালে হতে হয়নি বলে সংবাদমাধ্যমকে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান।

তিনি জানান, হাসপাতালের আশপাশের এলাকা এবং যাত্রাবাড়ী, কদমতলী, রামপুরা থেকে আহতরা চিকিৎসা নিতে এসেছেন। নারায়ণগঞ্জ থেকেও এসেছেন অনেকে। তাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

আব্দুল খান বলেন, “গরুর দেহ থেকে চামড়া ছাড়ানোর সময়ই বেশিরভাগের হাতের তালু, আঙ্গুল বা কনুইয়ের নিচের অংশ কেটেছে। কারো কারো পায়ের নিচের অংশেও কেটেছে। কেউ কেউ গরুর লাথি বা শিংয়ের গুঁতোয় আঘাত পেয়ে এসেছেন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত