যৌনপল্লিতে ১৫০০ কেজি মাংস বিতরণ ডিআইজি হাবিবুর রহমানের

আপডেট : ২১ জুলাই ২০২১, ০৯:৩৫ পিএম

গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে ১৫০০ কেজি মাংস বিতরণ করলেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান। উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ডিআইজি হাবিবুর রহমান এ কর্মসূচিতে অংশ নেন তিনি।

বুধবার বিকেলে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রেলস্টেশন চত্বরে যৌনকর্মীদের মাঝে মাংস বিতরণ করা হয়। এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমসহ অনেক উপস্থিত ছিলেন।

মাংস বিতরণ প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিআইজি হাবিবুর রহমান স্যার দৌলতদিয়া যৌনপল্লিতে বসবাসরত ১৫০০ পরিবারের মাঝে এক কেজি করে কোরবানির মাংস উপহার দিয়েছেন। এখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ফিরিয়ে আনতে এবং তারা যেন আনন্দ-উচ্ছ্বাসে থাকতে পারে এ জন্য স্যারের এ আয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত