সীতাকুন্ডে মাদক কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১১:০০ পিএম

ইয়াবা কারবারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সীতাকু-ের ভাটয়ারীর ইমামনগরে দুই গ্রুপের মধ্যে গত শুক্রবার রাতে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে নারী-শিশুসহ আহত হয়েছে ১০ জন।

জানা যায়, রাশেদ গ্রুপ ও বাইল্লা গ্রুপ ইয়াবা ও মাদক বিক্রির সঙ্গে জড়িত। শুক্রবার রাতে রাশেদ গ্রুপের সদস্য শুক্কুর ও তৈয়বসহ ৮-১০ ইয়াবা বিক্রেতা বাইল্লার ঘরে গিয়ে তার মা ও বোনকে মারধর করে। এরপর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে বাইল্লার পাশের ঘরের সাত বছরের শিশু সাহাত, তার মা বুবলি, বাইল্লা গ্রুপের প্রধান বাইল্লার মা হালিমা, রাশেদ গ্রুপের সদস্য শুক্কুর ও তৈয়বসহ ১০ জন আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে উভয় গ্রুপ ইয়াবা ব্যবসায়ী হওয়ার কারণে কোনো পক্ষ থানায় মামলা করেনি।

সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো পক্ষই অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব। তবে উভয় গ্রুপ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত